Sunday 1st of November 2026
|
|
|
Headlines : * জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর   * ‘গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে’   * শিল্পাঞ্চল গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানায় ছুটি   * পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা   * শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ   * বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি   * ‘অভাবনীয় জবাব’ দেওয়া হবে, সতর্কতা ইরানের সশস্ত্র বাহিনীর   * ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা লংমার্চের উদ্বোধন   * Green Transition Working Group launched to boost green financing for SMEs   * ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ  

   বাংলা সংবাদ
‘গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে’
  Date : 01-11-2026

 

নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি শ্রমিক ও মালিকদের আলোচনার মাধ্যমেই সমাধান করা যেত। কিন্তু এ নিয়ে সহিংস আন্দোলনের কোনো কারণ ছিল না। আন্দোলনে মুখোশধারী ব্যক্তিরা ঢুকে পড়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের কাছে থাকা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগাচ্ছে, যাতে দেশে অস্থিরতা সৃষ্টি করা যায়।

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের আন্দোলনে আ.লীগের ইন্ধন!
তিনি বলেন, রপ্তানি বাণিজ্য ও গার্মেন্টসের উৎপাদন ব্যাহত করে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে। এসব কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে। আজও যারা সহিংস কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। সহিংসতা আইনের মাধ্যমে মোকাবিলা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।



সংবাদটি পড়া হয়েছে মোট : 21        
  
  সর্বশেষ
CPC’s Feat in Rigorous Self-Governance and Self-Reform Hailed as an Invaluable Lesson for Global Politics
China Releases New Generation of `Mazu` Ocean Forecasting Numerical Model
Zero-Tariff Access for 53 African Nations Drives Influx of African Goods into Chinese Market
জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com